ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে উপকূল দিবসে বিশেষ আলোচনা ও মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা:
নভেম্বর ১৩, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

বুধবার উপকূল দিবস উপলক্ষে উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে সুন্দরবন প্রেস ক্লাবে লিডার্সের আয়োজনে আয়োজিত হলো বিশেষ আলোচনা সভা ও মানববন্ধন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল উপকূল এলাকার পরিবেশ গত বিপর্যয় রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, এবং স্থানীয় জনগণের টেকসই জীবন মান নিশ্চিত করার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহান জানানো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎকুমার বর্মন। আলোচনা সভায় সভাপতি হিসেবে ছিলেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী। আরো উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম অফিসার এ বি এম জাকারিয়া, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মোঃ বেলাল হোসেন, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা উপকূল অঞ্চলের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঝড়-জলোচ্ছাস, মাটি ক্ষয়, এবং পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে এই অঞ্চলে জীবন-জীবিকার ওপর যে প্রভাব পড়ছে, সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে জোর দেওয়া হয়। বক্তারা বলেন, উপকূলীয় এলাকা গুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, এবং এ সমস্যা সমাধানে টেকসই উন্নয়ন কৌশল প্রয়োগের কোনো বিকল্প নেই।লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎকুমার বর্মন বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকরী উদ্যোগের মাধ্যমে উপকূলীয় এলাকার সুরক্ষা সম্ভব। উপকূল বাসীর জীবনমান উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতের টেকসই উন্নয়ন, এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। তিনি উপকূলের সংকট নিরসনে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করার দাবি জানান। আলোচনা সভার পাশাপাশি মানববন্ধনে অংশ গ্রহণকারীরা উপকূলের মানুষের অধিকারের সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নএবং পরিবেশ গত ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, “উপকূলীয় এলাকার মানুষের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।