ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভান্ডারিয়ায় পীরের কেরামতে হাজারো মানুষের ভিড় ঝাড় ফুঁক নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু!

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ১২, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশ দরবার শরীফের নব্য পীর হাফেজ মোঃ নুরুল আমিনের কেরামতে প্রতিদিন হাজারো রোগী ও তার স্বজনরা চিকিৎসা নিতে হুজুরের বাড়ী ভিড় করছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে ওই পীরের কাছে ঝাড় ফুঁক নিতে এসে একজন বৃদ্ধ মারা যায়। উপজেলার ধাওয়া ইউনিয়ানের রাজপাশা দরবার শরীফ নামক স্থানে এ ঘটনা ঘটে। ধাওয়ার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মোঃ জাকির হাওলাদার বলেন, লোকটিকে গাড়ি থেকে নামানো সময় অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষনের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। স্বজন মোঃ আসাদুল ইসলাম জানান, তার ফুফা বাড়ি থেকে ফজরের পরেই হুজুরের কাছে ঝাড় ফুক নিতে আসেন। তিনি হার্টের রোগী ছিলেন। স্থানীয়রা জানান, ধাওয়া রাজপাশা দরবার শরীফের পীর সাহেব ঝাড়ফুঁক ও রুহানীর মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। ফলে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার লোকের ভিড় হচ্ছে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ আনওয়ার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হাচ্ছে লোকটি স্টোক করে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ভান্ডারিয়া পৌর কৃষক দলের কমিটি গঠন সভাপতি শামীম শিকদার, সাধারন সম্পাদক আল আমিন মুন্সী

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের ভান্ডারিয়া পৌর শাখার কমিটি গঠন হয়েছে। ৬ নভেম্বর কৃষক দলের ভান্ডারিয়া পৌর কমিটিতে রেজা মাহমুদ শামীম শিকদারকে সভাপতি ও আল আমিন ইসলাম মুন্সীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোধন দিয়েছে পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি মো: নাসির উদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক মোঃ হাবিব খান । নবনির্বাচিত কমিটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব লায়ন আক্তার হোসেন সেন্টু,কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার নুরুল আমিন তালুকদার-কে ধন্যবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।