ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক গোলটেবিল বৈঠক

আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ১১, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন অভ্যান্তরিন মাইগ্রেশান, পুনর্বাসন ইস্যু বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কারিতাস খুলনা অঞ্চল খুলনা ডিআরআর এন্ড সিসিএ প্রজেক্টের আওতায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন ও বৈঠকের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অভ্যান্তরিন মাইগ্রেড’র কারণ, পরিনতি, সমস্যা ও সমাধানে করনীয়তা বিষয়ে কীবোর্ড স্পীকার হিসাবে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যাসিস্ট্যান্ড প্রফেসর ড. মু. ইসমাইল হোসেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা রাখেন, কারিতাস’র মিহির কুমার সরকার ও ডিজিস্টার ম্যানেজমেন্ট পিওডিএম সুমন কুমার মালাকার। প্রকল্পের কো-অর্ডিনেটর ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, পাউবো’র এসও মোমেন আলী, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা এস,এম এনামুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সম্পাদক এসকে হাসান, রিপোর্টার্স ক্লাব সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, ইউপি সদস্য সোহরাব হোসেন, ব্র্যাকের শহিদুল ইসলাম, সাংবাদিক মাসুম বিল্লাহ, শিক্ষক আবুল কালাম, রূপান্তরের হাফিজুর রহমান প্রমুখ।

আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ফসলের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রবি- ২০২৪-২৫ মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, পেয়াজ ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার এস,এম এনামুল ইসলাম। সহকারী কৃষি অফিসার দিপক কুমার মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুজ্জামান, পিআইও সোহাগ খান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, এসএপিপিও বিল্লাল হোসেন। অনুষ্ঠানে ১৫৫০ জন কৃষককে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। ২০ জন কৃষককে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং ৫০ জন কৃষককে গম, ৬০ জনকে সূর্যমুখী ও ১০ জন কৃষককে পেয়াজ প্রদান করা হয়। এরআগে সকল কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা কেসমতের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কাদাকাটি ইউনিয়নের টিকাকাশিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কেসমত আলীকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার দিবাগত রাত ৩ টার দিকে তিনি বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ….. রাজেুন)। কেসমত আলী টিকাকাশিপুর গ্রামে শ্বশুর মৃত. আলম সানার বাড়িতে বসবাস করতেন। মৃতান্তে তিনি ১ পুত্র ও ৫ কন্যা সন্তান রেখে গেছেন। সোমবার বাদ জোহর টিকাকাশিপুর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মসজিদের ইমাম মাওঃ আব্দুস সবুর সানা। এর আগে একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় ইউএনও প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ইউপি সদস্য রমজান আলী মোড়ল সহ এলাকার সর্বস্তরের মুসল্লিবৃন্দ অংশ নেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।