ঢাকাশুক্রবার , ৮ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নতুনধারা বাংলাদেশ উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে ৪ দফা দাবিতে তরকারি মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা:
নভেম্বর ৮, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

নতুনধারা বাংলাদেশ এনডিবির উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে দুর্নীতি-চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙ্গে সুপরিকল্পিত পদক্ষেপসহ ৪ দফা দাবিতে প্রতিকি তরকারি মিছিল ও সমাবেশ সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, শাহনাজ সাথী, মনোয়ারা বেগম প্রমুখ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় ৪ দফা দাবি উপস্থাপন করে বলেন, ৬৪ জেলায় ভোক্তা অধিকার রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন কমিশন গঠন করে ৬৪ টিম-এর মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে, চাঁদাবাজী বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, দেশের ৬৪ জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সরকারিভাবে ক্রয় করে আড়তদারদের মাধ্যমে খুচরা বাজারেও নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং সকল বাজারে সুপারশপে দ্রব্যমূল্য তালিকা স্থাপন ও তদারকি করতে হবে।এসময় নেতৃবৃন্দ আরো বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে দুর্নীতি-চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙ্গে সুপরিকল্পিত পদক্ষেপসহ ৪ দফা দাবিতে তরকারি মিছিল ও সমাবেশ থেকে হুশিয়ারি দিচ্ছি- যদি দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হন, তাহলে তার ফলাফল হবে অতিতের সরকারের মত। পালানোর পথ তৈরি করতে না চাইলে দ্রব্যমূল্য কমাতে জরুরী পদক্ষেপ নিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।