ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির গুনাকরকাটিতে স্বাস্থ্যবিধি বিষয়ক আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ৬, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার আশাশুনির কুল্যায় স্বাস্থ্যবিধি বিষয়ক র ্যালী, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসায় ওয়াটসনের সহায়তায় রূপসী বাংলার প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন ইন সাউথওয়েস্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নূরুল ইসলাম। সহকারী অধ্যাপক রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ওয়াটসনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোভিনা চাকমা, প্রজেক্ট ম্যানেজার এরফান হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে মাদ্রাসা চত্বর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও সকল শিক্ষার্থীকে স্বাস্থ্য সামগ্রী প্রদান ও র ্যালী এবং ওয়াশ ব্লক ও রেইন ওয়াটার হার্ভেস্টিং প্লান ব্যবহারের জন্য উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদেরকে সাবান ও স্যানেটারী নেপকিন প্রদান করা হয়।

আশাশুনিতে খেলার মাঠ, শিশুদের স্কুল ও গন কবর স্থান পরিদর্শন করেছেন উপজেলা ভূমি কর্মকর্তা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদরের শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় খেলার মাঠ ও প্রাথমিক বিদ্যালয় নির্মানে এলাকাবাসির দাবীতে চর ভরাটি খাস জমি সরজমিন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। মঙ্গলবার দুপুরের পর শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় ইট ভাটা সংলগ্ন চর ভরাটি জমি পরিদর্শনকালে এলাকাবাসির দাবীর বিষয়ে তিনি সরজমিন দেখেন ও দাবী অনুযায়ী সরকারি নিয়ম কানুন ও বাধ্যবাধকতার বিষয়ে অবহিত করেন। জানাগেছে, উপজেলা সদরের শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় পাউবো ও জেলা পরিষদের প্রায় ৪ একর অর্থাৎ ১২ বিঘা চর ভরাটি খাস জমি রয়েছে। যেখানে ইতোপূর্বে স্থানীয় লোকজন মাছ চাষ করতেন এবং শিশুদের লেখা পড়ার জন্য একটি মক্তবও ছিল। সম্প্রতি মরিচ্চাপ নদী খননের মাটি ভরাটের হয়ে গভীরত নষ্ট হয়ে সমতল ভূমিতে পরিনত হয়েছে। ফলে মাছ চাষে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার যুবকরা সেখানে ফুটবল, ক্রিকেট সহ নানান ইভেন্টে খেলাধূলার মাঠ হিসাবে ব্যবহার শুরু করোছে। এলাকার অসহায় গরীব ও ভূমিহীন মানুষোরা একটি অংশে সর্বসাধারণের ব্যবহার যোগ্য গণ কবরস্থান করা, একটি অংশ শিশুদের জন্য প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, উঠতি বয়সী যুকদের মাদক, মোবাইল চালনা থেকে বিরত রাখতে খেলার মাঠ ও পূর্বের ন্যায় ধর্মীয় মক্তব প্রতিষ্ঠার পরিকল্পনা ও মতামত প্রকাশ করছেন। এরই মধ্যে একটি সবিধাবাদী সম্পদ লোভী চক্র ওই চর ভারাটি জমি তাদের দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দীক, হাফিজুল ইসলাম, আব্দুল গফ্ফার সহ অনেকই জানান, তাদের এলাকায় শিশুদের লেখাপড়ার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিশু সন্তানদের নদী পার হয়ে বাউশুলি প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করতে যেতে বাধ্য হচ্ছে। যা শিশুদের জন্য অত্যান্ত বিপদাপন্ন ও অভিভাবকদের সব সময় হতাশাগ্রস্থ থাকতে হয়। তারা কোমলমতি শিশুদের শিক্ষার সুযোগ সুগম করে দিতে চর বাউশুলি নামে শিক্ষা প্রতিষ্ঠান, সাথে খেলার মাঠ, এলাকাবাসির মৃত্যুতে দাফন করার সুবিধার্থে গন কবরখানা নির্মানে সরকার তথা উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস সহ সদর ইউপি চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেছেন।সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন পরিদর্শনকালে বলেন, এই জমি অদ্যবদি ইজারা প্রদান করা হয়নি। কেউ আবেদন করলেও ইজারা প্রদান করা বন্ধ রাখা হবে। সরকারি নীতিমালা ও বাধ্যবাধকতা দেখেই স্থানীয় জনগনের দাবীর মুখে সম্ভব সব কিছু করার চেষ্টা করবেন বলে সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ঘোষনা দেন। এসময় উপস্থিত ছিলেন, ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক, ছাত্র আন্দোলনের মফিজুল ইসলাম, নাভিদ নওরোজ আকাশ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় স্বল্প শিক্ষিত সাধারণ জনগন।

আশাশুনির বুধহাটায় ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে ৫নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যনায় উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে ইউপি সদস্য লিয়াকত বিশ্বাসের সভাপতিত্বে ও নাজিম উদ্দীন ঢালীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আল. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম ঢালী, ইউনিয়ন সভাপতি কবির আহম্মেদ ঢালী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রমজান আলী, আক্তারুল ইসলাম, মনির হোসেন মনির, জামাল উদ্দীন, ছাত্র নেতা সবুজ হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মাহবুবুল আলম রিপন।

আশাশুনির কুল্যায় সাংবাদিক পিন্টুর খালার দাফন সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কচুয়ায় সাংবাদিক আরাফাত হোসেন পিন্টুর খালা ও আব্দুল হান্নান সরদারের স্ত্রীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাত্র আনুমানিক সাড়ে ৮ টার দিকে তিনি কুল্যা ইউনিয়নের কচুয়ায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। পরদিন মঙ্গলবার সকালে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।