ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পিং উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি :
অক্টোবর ২৪, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পে সেন্ট্রাল ক্যাম্প উদ্বোধন করা হয়। পরে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। উল্লেখ্য, উপজেলার সকল ইউনিয়নে ২৪ অক্টোবর থেকে ১৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই ক্যাম্পে দু’পর্বে এই টিকা দেওয়া হবে। উদ্বোধনী দিনে ২১ টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। প্রথম দিনে ৫৮৬ জনের টার্গেট নিয়ে অর্জিত হয়েছে ৫৩৪ জন। উদ্বোধনী দিনে কোন কোন কেন্দ্রে (ক্যাম্পে) টিকা গ্রহনে অনীহা ধারনায় অনেক ছাত্রী টিকা নেয়নি বলে জানাগেছে। বুধহাটা ইউনিয়নের নৈকাটি দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২০ জনের টার্গেটে টিকা গ্রহন করেছে ১০৮ জন। একেন্দ্রে সুপারভিশনের দায়িত্বে ছিলেন, হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) আবু মুছা। টিকা প্রদান করেন স্বাস্থ্য সহকারী নাদিমুজ্জামান ও সৌরভ গুহ। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা জানান, প্রতাপনগরের একটি মাদ্রাসা কেন্দ্রে ১৩ জনের টিকা দেওয়া হবে বলে রেজিস্ট্রেশন করানো হলেও বৃহস্পতিবার তারা টিকা নেয়নি। টিকা গ্রহনে সচেতনাতা বৃদ্ধি করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে ঘুর্নিঝড় দানার আঘাত রক্ষায় (প্রতিরোধে) করণীয়, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতাপনগর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে বুধ ও বৃহস্পতিবার সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওঃ রিয়াছাত আলী সরদার। প্রভাষক মাওঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, প্রভাষক মাওঃ শাহাজান আলী, প্রধান শিক্ষক মাওঃ শফিকুল ইসলাম, আল. আব্দুল হামিদ লস্কর, আকরাম হোসেন সানা, ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, যুব জামায়াত নেতা মাওঃ আবু সাঈদ, আব্দুল গফ্ফার, হাবিবুর রহমান, মোস্তাক আলী, জামাত নেতা মাওঃ নাসির উদ্দিন, শিবির সভাপতি মহিব্বুলাহ প্রমুখ। সভায় এলাকার মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের স্থান নির্ণয় এবং ঝড়ের আঘাত প্রতিরোধে করণীয়, নদীর পানি বৃদ্ধিতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় জিও রোল প্রস্তুত রাখা, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার বা মাইকিংয়ের ব্যবস্থা, সাইক্লোন শেল্টার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবন আশ্রয় কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখা, শুকনো খাবার প্রস্তুত রাখাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দক্ষিণ অংশের বেড়িবাঁধ, চাকলা হাইল চরের বেড়িবাঁধ, হরিশখালির বন্যতলা মূল ক্লোজার বেড়িবাঁধ, সুভদ্রাকাটি বেড়িবাঁধ রক্ষায় আগাম প্রস্তুত থাকতে কমিটির সদস্যদের আহবান জানান হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।