ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সংখ্যালঘুদের ওপর আক্রমণের তথ্য বিদেশি মিডিয়ায় বাড়িয়ে প্রচার: ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ২৬, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়নি সেটা বলা যাবে না, তবে বাইরের মিডিয়াতে বেশি বাড়িয়ে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মতিঝিলে লক্ষ্মী নারায়ণ জিউ মন্দিরে জন্মাষ্টমীর আলোচনা সভায় তিনি এ কথা জানান।আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাতের আধারে কেউ যদি কোনো উপাসানালয়ে আক্রমণ চালায়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দুর্বৃত্তদের আক্রমণে যে সকল উপাসানালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করার কথাও জানান তিনি। লক্ষ্মী নারায়ণ জিউর মন্দির স্থাপিত হলে মন্দির কর্তৃপক্ষ অনাথ ও বিধবাদের ভরণ পোষণ করবেন বলেও আশা প্রকাশ করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। অন্যায়ভাবে দখলকৃত জমি পুনরুদ্ধারে সহায়তা করা হবে বলেও এ সময় জানান তিনি। তিনি এ-ও বলেন, কোনো ধরনের বিভাজন যেন সুন্দর রাষ্ট্র তৈরি করতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।