বুধবার, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত, বেলদা মার্কেট ,কেশিয়াড়ি মোড় বাজার, বাখরাবাদ বাজার সহ বেশ কয়েকটি সবজির দোকানে অভিযান চালালো ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
বুধবার সকাল থেকেই শুরু হয় এই অভিযান, বিভিন্ন সবজি ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হয়, বিভিন্ন সবজির কি কি দাম। এবং যে হারে সবজির দাম বেড়ে চলেছে সাধারণ মানুষ নাজেহাল, পয়সা দিলেও মনোমতো সবজি পাওয়া যাচ্ছে না,
এদিকে ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ, দাম কমানোর জন্য কি করা উচিত ,খোঁজখবর জানায় দপ্তরের আধিকারিকরা । এবং কি কি কারণে সবজির দাম এত বৃদ্ধি পাচ্ছে সে নিয়েও তাহারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। কোন বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না ।
রিপোর্টার ,, সমরেশ রায় ও শম্পা দাস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

