বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের শিশুদের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ইউনিসেফের সহায়তায় পুষ্ট প্রকল্প চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ কর্তৃক উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে উপজেলার ২২০ জন হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ফ্যামিলি ও ডিগনিটি কিটস বিতরণ করা হয়েছে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস সহ স্থানীয় গণমাণ্য ব্যক্তি এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কিটস পেয়ে উপকার ভোগীরা ইউনিসেফ এবং সমাজ সেবা অফিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

