পেশাদার ভাল একজন সাংবাদিক হওয়ার জন্য প্রয়োজন সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানষিকতা। দেশের জনস্বার্থ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রয়াত্ব অফিস, আদালত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকান্ড, আইন কানুন সম্পর্কে দক্ষ জ্ঞান থাকা প্রয়োজন।
দেশের ডিজিটাল উন্নয়নের সাথে পাল্লা দিয়ে অনেকেই বেকারত্ব গোছাতে কোন অভিজ্ঞতার তোয়াক্কা না করেই প্রিন্ট, ইলেকট্রনিক, আইপি, অনলাইন কার্ড সংগ্রহ করেই হয়ে যাচ্ছে সাংবাদিক। এছাড়াও ভিডিও, ইউটিউব, ফেসবুক ফুটেজ,ষ্টেটাস, অনলাইন জার্নালিজম তরুণ প্রজন্মের আয় রোজগারের পথ খুলে দিয়েছ। সাংবাদিকতায় সম্ভাবনার দ্বার উম্মোচন করতে চাই নিয়ম নীতিমালা, অপসাংবাদিকতা, অপসংস্কৃতি রোধের সাংবাদিকের যেসব গুণাবলী থাকা প্রয়োজন :
ক.সিদ্ধান্ত খ. সততা গ. ব্যক্তিত্ব ঘ. ব্যবহার ঙ. সাহসিকতা চ. বস্তুনিষ্ঠতা ছ. অধ্যবসায় জ.নিয়মানুবর্তিতা ও যোগাযোগ ঝ.দায়বদ্ধতা ঞ.বিচক্ষণতা
সাংবাদিকদের ‘সকল কাজের কাজী’ হতে হয়। অর্থাৎ অনেক বিষয়ে মৌলিক জ্ঞান থাকা একজন সাংবাদিকের জন্য জরুরি।
সাংবাদিক এর অর্থ কি?
সংবাদদাতা বা সাংবাদিক ) বিভিন্ন স্থান, ক্ষেত্র, বিষয় ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহপূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে থাকেন। পেশাজীবি হিসেবে একজন সাংবাদিকের কাজই হচ্ছে সাংবাদিকতায় সহায়তা করা।
সাংবাদিক পুরানো ফরাসি জার্নাল থেকে এসেছে, “দিন” বা “দিনের কাজ”, যা জার্নাল হয়ে উঠেছে, “দৈনিক প্রকাশনা।”
সাংবাদিককে অবশ্যই হতে হবেঃ-
ভাষা দক্ষতা: আপনি যে ভাষায় সাংবাদিকতা করতে চান, সেই ভাষায় আপনাকে ভালো দক্ষতা অর্জন করতে হবে।
তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ দক্ষতা: আপনাকে তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণে দক্ষ হতে হবে।
সাংবাদিকতা নীতি ও নৈতিকতা সম্পর্কে জ্ঞান: একজন সাংবাদিককে অবশ্যই সাংবাদিকতা নীতি ও নৈতিকতা সম্পর্কে জানতে হবে।
বাংলাদেশের সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং সাংবাদিকের জন্য অনুসরণীয়
আচরণ বিধি, ১৯৯৩ (২০০২ সাল সংশোধিত)
প্রেস কাউন্সিল এ্যাক্ট, ১৯৭৪ এর ১১ঃ(বি): ধারা অনুযায়ী প্রণীত সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং সাংবাদিকের জন্য অনুসরণীয়
আচরণ বিধি:
১। জাতিসত্তা বিনাশী এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখন্ডতা ও সংবিধান বিরোধী বা পরিপন্থী কোন সংবাদ
অথবা ভাষ্য প্রকাশ না করা ;
২। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আদর্শ ও অর্জনকে সমুন্নত রাখা এবং এর বিরুদ্ধে প্রচারণা থেকে বিরত থাকা ;
৩। জনগণকে আকর্ষণ করে অথবা তাঁদের উপর প্রভাব ফেলে এমন বিষয়ে জনগণকে অবহিত রাখা একজন সাংবাদিকের
দায়িত্ব। জনগণের তথা সংবাদপত্রের পাঠকগণের ব্যক্তিগত অধিকার ও সংবেদনশীলতার প্রতি পূর্ণ সম্মানবোধসহ সংবাদ
ও সংবাদভাষ্য রচনা ও প্রকাশ করা ;
৪। সংবাদপত্র ও সাংবাদিকের প্রাপ্ত তথ্যাবলীর সত্যতা ও নির্ভুলতা নিশ্চিত করা ;
৫। বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য কোনরূপ শাস্তির ঝুঁকি ছাড়াই জনস্বার্থে প্রকাশ করা। এ ধরনের জনস্বার্থে প্রকাশিত
সংবাদ যদি সৎ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে এবং প্রাপ্ত তথ্য যৌক্তিকভাবে বিশ্বাসযোগ্য বিবেচিত হয়, তবে এ ধরনের
প্রকাশিত সংবাদ থেকে উদ্ভূত প্রতিক‚ল পরিণতি থেকে সাংবাদিককে রেহাই দেওয়া ;
৬। গুজব ও অসমর্থিত প্রতিবেদন প্রকাশের পূর্বে সেগুলোকে চিহ্নিত করা এবং যদি এসব প্রকাশ করা অনুচিৎ বিবেচিত হয়
তবে সেগুলি প্রকাশ করা থেকে বিরত থাকা ;
৭। যে সকল সংবাদের বিষয়বস্তু অসাধু এবং ভিত্তিহীন অথবা যেগুলোর প্রকাশনায় বিশ্বাস ভংগের আশংকা আছে সে সকল
সংবাদ প্রকাশ না করা ;
৮। সংবাদপত্র ও সাংবাদিক বিতর্কিত বিষয়ে নিজস্ব মতামত জোরালোভাবে ব্যক্ত করার অধিকার রাখেন, কিন্তু এরূপ করতে
গিয়ে:
(ক) সত্য ঘটনা এবং মতামতকে পরিচ্ছন্নভাবে প্রকাশ করা ;
(খ) পাঠককে প্রভাবিত করার উদ্দেশ্যে কোন ঘটনাকে বিকৃত না করা ;
(গ) মূলভাষ্যে অথবা শিরোনামে কোন সংবাদকে বিকৃত না করা বা অসাধুভাবে চিহ্নিত না করা ;
(ঘ) মূল সংবাদের উপর মতামত পরিচ্ছন্নভাবে তুলে ধরা।
৯। কুৎসামূলক বা জনস্বার্থ পরিপন্থী না হলে, বাহ্যত ব্যক্তি বিশেষের স্বার্থবিরোধী হলেও যথাযথ কর্তৃপক্ষ স্বাক্ষরিত যে কোন
বিজ্ঞাপন সংবাদপত্রে প্রকাশের অধিকার সম্পাদকের আছে। কিন্তু এরূপ বিজ্ঞাপনের প্রতিবাদ করা হলে সম্পাদককে তা
বিনা খরচে মুদ্রণের ব্যবস্থা করা ;
১০। ব্যক্তি অথবা স¤প্রদায়বিশেষ সম্পর্কে তাদের বর্ণ, গোত্র, জাতীয়তা, ধর্ম অথবা দেশগত বিষয় নিয়ে অবজ্ঞা বা মর্যাদা
হানিকর বিষয় প্রকাশ না করা। জাতীয় ঐক্য সমুন্নত রাখার লক্ষ্যে সা¤প্রদায়িকতাকে কঠোরভাবে নিরুৎসাহিত করা ;
১১। ব্যক্তি বিশেষ, সংস্থা, প্রতিষ্ঠান অথবা কোন জনগোষ্ঠী বা বিশেষ শ্রেণীর মানুষ সম্পর্কে তাদের স্বার্থ ও সুনামের ক্ষতিকর
কোন কিছু যদি সংবাদপত্র প্রকাশ করে তবে পক্ষপাতহীনতা ও সততার সাথে সংবাদপত্র বা সাংবাদিকের উচিত ক্ষতিকর
ব্যক্তি বা প্রতিষ্ঠান/সংস্থাকে দ্রæত এবং সংগত সময়ের মধ্যে প্রতিবাদ বা উত্তর দেয়ার সুযোগ প্রদান ;
১২। প্রকাশিত সংবাদ যদি ক্ষতিকর হয় বা বস্তুনিষ্ঠ না হয় তবে তা অবিলম্বে প্রত্যাহার, সংশোধন বা ব্যাখ্যা করা এবং ক্ষেত্র
বিশেষে ক্ষমা প্রার্থনা করা ;
১৩। জনগণকে আকর্ষণ করে অথচ জনস্বার্থ পরিপন্থী চাঞ্চল্যকর মুখরোচক কাহিনীর মাধ্যমে পত্রিকা কাটতির স্বার্থে রুচিহীন ও
অশালীন সংবাদ ও অনুরূপ ছবি পরিবেশন না করা ;
১৪। অপরাধ ও দূর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সংবাদপত্রের যুক্তিসঙ্গত পন্থা অবলম্বন করা ;
১৫। অন্যান্য গণমাধ্যমের তুলনায় সংবাদপত্রের প্রভাবের ব্যাপ্তি ও স্থায়িত্ব তুলনামূলকভাবে বেশী। এ কারণে যে সাংবাদিক
সংবাদপত্রের জন্য লিখবেন তার সূত্রের বিশ্বাসযোগ্যতা ও সংবাদের সত্যতা সম্পর্কে বিশেষভাবে সাবধান থাকা এবং ঝুঁকি
এড়ানোর জন্য সূত্রসমূহ সংরক্ষণ করা ;
১৬। কোন অপরাধের ঘটনা বিচারাধীন থাকাকালীন সব পর্যায়ে তার খবর ছাপানো এবং মামলা বিষয়ক প্রকৃত চিত্র উদঘাটনের
জন্য আদালতের চূড়ান্ত রায় প্রকাশ করা সংবাদপত্রের দায়িত্বের মধ্যে পড়ে। তবে বিচারাধীন মামলার রায়কে প্রভাবিত
করতে পারে, এমন কোন মন্তব্য বা মতামত প্রকাশ থেকে চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত সাংবাদিককে বিরত থাকা ;
১৭। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত পক্ষ বা পক্ষ সমূহের প্রতিবাদ সংবাদপত্রটিতে সমগুরুত্ব
দিয়ে দ্রæত ছাপানো এবং সম্পাদক প্রতিবাদলিপির সম্পাদনা কালে এর চরিত্র পরিবর্তন না করা ;
১৮। সম্পাদকীয়ের কোন ভুল তথ্যের দ্বারা ক্ষতিগ্রস্থ পক্ষ যদি প্রতিবাদ করে, তবে সম্পাদকের ক্সনতিক দায়িত্ব হচ্ছে একই
পাতায় ভুল সংশোধন করে দুঃখ প্রকাশ করা ;
১৯। বিদ্বেষপূর্ণ খবর প্রকাশ না করা ;
২০। সম্পাদক কর্তৃক সংবাদপত্রের সকল প্রকাশনার পরিপূর্ণ দায়িত্ব স্বীকার করা ;
২১। কোন দুর্নীতি বা কোন ব্যক্তির বিরুদ্ধে আর্থিক বা অন্য কোন অভিযোগ সংμান্ত প্রতিবেদন ক্সতরী করার ক্ষেত্রে
প্রতিবেদকের উচিৎ ঘটনার সত্যতা সম্পর্কে সাধ্যমত নিশ্চিত হওয়া এবং প্রতিবেদককে অবশ্যই খবরের ন্যায্যতা প্রতিপন্ন
করার মত যথেষ্ট তথ্য যোগাড় করা ;
২২। প্রতিবাদ হয়নি এমন দায়িত্বহীন প্রকাশনা খবরের উৎস হতে পারে, তবে পূণঃমুদ্রণ করা হয়েছে নিছক এই অজুহাতে কোন
সাংবাদিক কোন সাংবাদিকের কোন খবর সম্পর্কে দায়িত্ব না এড়ানো;
২৩। সমাজের ক্সনতিক মূল্যবোধের অধঃপতন তুলে ধরা সাংবাদিকের দায়িত্ব, তবে নারী-পুরুষঘটিত অথবা কোন নারী সংμান্ত
প্রতিবেদন/ছবি প্রকাশের ক্ষেত্রে একজন সাংবাদিকের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা ;
২৪। কোন ব্যক্তি সংবাদপত্র, গণমাধ্যম, প্রতিষ্ঠানে সাংবাদিকরূপে চাকুরী গ্রহণ কালে আচরণবিধির পরিশিষ্টে উল্লেখিত
শপথনামা ‘ক’ সম্পাদকের সামনে পাঠ ও স্বাক্ষর দান করতে বাধ্য থাকা ;
২৫। প্রেস কাউন্সিল এ্যাক্ট, ১৯৭৪ এর ১১(বি) ধারা অনুযায়ী সংবাদপত্র প্রকাশক আচরণবিধির পরিশিষ্টে উল্লেখিত শপথনামা
‘খ’ পাঠ ও স্বাক্ষর করতে বাধ্য থাকা ;
তথ্য সংগ্রহঃ
আওরঙ্গজেব কামাল
সভাপতি
ঢাকা প্রেস ক্লাব

