সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব সরোয়ার হোসেন। বৃহস্পতিবার ২৫ই এপ্রিল দুপুর ২টার সময় আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর অফিস কার্যালয়ে নব নির্বাচিত অবিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিসহ সকলের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে অত্র বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, দানবীর আলহাজ্ব সরোয়ার হোসেনকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। । এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী, শিক্ষক প্রতিনিধি সমীতোষ কুমার রায়, মোঃ শফিকুল ইসলাম, আলোকা মন্ডল, সংরক্ষিত মহিলা অবিভাবক সদস্য হালিমা খাতুন, অবিভাবক সদস্য গৌর চন্দ্র গাইন, মোঃ মঈনুল হোসেন, শেখ খাইরুল ইসলাম, মোঃ রনি আক্তার প্রমূখ। নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সারোয়ার হোসেন বলেন, বিগত দিনের মতো সকল অনিয়ম ও দুর্নীতির উর্দ্ধে থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সর্বদা কাজ করে যাবো।
সাতক্ষীরায় বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
আক্তারুল ইসলাম সাতক্ষীরা থেকে : সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মোহন দাস(২৫) সে পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক প্রভাস দাশের ছেলে।প্রতক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি ইয়ামা ফিজার মোটর সাইকেল বেপরয়া গতিতে চালিয়ে বাইপাস সড়ক দিয়ে মেডিকেল কলেজের দিকে যাচ্ছিল ওই যুবক। পথিমধ্যে সড়কের দেবনগর এলাকায় আসলে রাস্তার স্প্রিড বেকারে ধাক্কা লেগে সে ছিটিকে পড়ে বৈদ্যুতিক খুটিতে ধাক্কা খায়।এতে ঘটানাস্থলে নিহত হয় সে।পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

