ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

ডেক্স রিপোর্ট :
এপ্রিল ৮, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাবতলী বাসস্ট্যান্ডে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করলেন ঢাকা প্রেসক্লাব এবং  ভূমিহীন   ও গৃহীন হাউসিং লিমিটেডের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মহম্মদ সাদাত মোল্লা, বাংলাদেশ ভূমিহীন ও গ্রীন হাউসিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। এ সময় সংগঠনের সভাপতি বলেন আমরা নিজস্ব অর্থায়নে ছিন্নমূল পথ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছি। এ সময় তিনি আরো বলেন সকলের উচিত নিজ নিজ দায়িত্বে নিজ এলাকার গরিব মেহনতী মানুষের পাশে দাঁড়ানো। অনুষ্ঠানে ঢাকা প্রেসক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মামা শাহাদাত মোল্লা বলেন বাচ্চাদের পোশাক দিতে পেরে আমি নিজে খুব আনন্দিত মনে হয় আমি আজ ঈদ করে ফেলেছি। এ সময় মোহাম্মদ আজহার আলী বলেন আমি সব সময় দরিদ্র নিপীড়িত মানুষের জন্য কাজ করছি সকলের সহযোগিতা চাই। পোশাক পেয়ে শিশুরা বলেন আমরা আজ আনন্দিত।আমরা যে নতুন জামা পড়তে পারব এটা কখনো ভাবি নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।