ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ডিলারদের কারণে টিসিবি পণ্য বঞ্চিত সাধারণ মানুষ,গ্রাম পুলিশের বাড়িতে মিললো টিসিবির ৬০ লিটার সয়াবিন তেল

আক্তারুল ইসলাম সাতক্ষীরা থেকে :
এপ্রিল ৫, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পদ্ম বেউলায় এক গ্রাম পুলিশের বাড়ি থেকে টিসিবির ৬০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেলে গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজের (২৬) বাড়ি থেকে এই ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দকৃত ২ লিটারের ৩০ বোতল সয়াবিন তেল জেলার আশাশুনি উপজেলার ০২ নং বুধহাটা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা টিসিবির ডিলার মিঠুর কাছ থেকে গত মাসের রবিবার (৩১ মার্চ) রাতে কিনেছিলেন ঐ গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজ- এমনটাই দাবি তার। এ ঘটনায় গ্রাম পুলিশকে আটক না করে ছেড়ে দেওয়ায় সাধারণ জনমনে আলোচনা সমালোচনার ঝড় বইছে। স্থানীয়দের দাবী এ-র সাথে অন্য কোন রাঘববোয়াল জড়িত থাকতে পারে বলে  তাদের ধারনা।আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর, টিসিবির তেল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ০৪ টার দিকে বোতলজাত তেল বিক্রয়ের উদ্দেশ্যে গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজ বাজারের দিকে রওনা হয়। এতে সন্দেহ হলে স্থানীয় এক ব্যক্তি ইউএনও কে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজের বাড়িতে অভিযান পরিচালনা করেন। তার দেওয়া তথ্য মতে বাড়ির পরিত্যক্ত ঘরের ভিতর ড্রামের মধ্যে থেকে ২ লিটারের ১৯ বোতল এবং চৌকির নিচে কাঁথা দিয়ে মোড়ানো ১১ বোতল সহ ১৬ টি খালি বোতল পাওয়া যায়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মিয়ারাজ হোসেন সবুজ জানিয়েছেন জব্দকৃত ২ লিটারের ৩০ বোতল সয়াবিন তেল তিনি জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দায়িত্বে থাকা টিসিবির ডিলার মিঠুর কাছ থেকে ক্রয় করেছেন। স্থানীয়রা বলেন, টিসিবির ডিলার মিঠু আর চেয়ারম্যানের সম্পর্ক দহরম মহরম। এজন্য এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায়না। মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ জনগণ।তবে টিসিবির ডিলার মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রাম পুলিশ মিয়ারাজ হোসেন সবুজের কাছে কোন তেল বিক্রি করিনি। আমাকে ফাঁসাতেই আমার   নাম বলছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।