ঢাকাবুধবার , ২০ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম মেদিনীপুরের জগন্নাথপুর  রাস্তার

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
মার্চ ২০, ২০২৪ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের জগন্নাথপুর এলাকা থেকে ইসান মোড় প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা, গ্রামবাসীদের ক্ষোভ ও অভিযোগ,তাহারা জানান ভোট আসলেই ভুরি ভুরি প্রতিশ্রুতি, আর ভোট ফুরোলেই কাজ অগাধ জলে, আজও মানুষ চিকিৎসার অভাবে মরছে। কোন গাড়ি ঘোড়া গ্রামে ঢুকতে চাই না, এলাকার মানুষ তো রোগীকে নিয়ে যাওয়ার জন্য ফোন করলেই মিলছে উত্তর, রাস্তার যা অবস্থা যাওয়া সম্ভব নয়।তিন চার দিন আগে ঝড় বৃষ্টির সময় ,বাজ পড়ে গ্রামের এক ব্যক্তি গুরুতর আহত হয়, প্রায় ৩-৪ ঘন্টা বেঁচে ছিলেন, অসুস্থ রোগীর পরিবার আত্মীয়-স্বজন এবং গ্রামবাসীরা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য গাড়ি র নাম্বারে ফোন করে ডাকলে তারা একটা কথাই বলেন রাস্তার যা অবস্থা আমাদের যাওয়া সম্ভব নয়। তাই চিকিৎসার অভাবে ওই ব্যক্তি মারা যান।,গ্রামবাসীরা বলেন আমরা বারবার গ্রাম পঞ্চায়েতেও গিয়েছি এবং উপর মহলেও জানিয়েছিলাম, কিন্তু আজও এই রাস্তার কোনো উন্নতি হলো না, আবার ভোট এসেছে, গ্রামের মানুষের কথা মনে পড়েছে, তবে কবে এই রাস্তাটি তৈরি হবে আজও আমরা জানিনা, বোর্ড আসলেই মনে পড়ে, গ্রামের মানুষদের কথা তারপর সব ভুলে যায় কিভাবে আমরা রয়েছি এ রকম একটি রাস্তা দিয়ে চলাফেরা করছি।অন্যদিকে স্বীকার করেছেন কেশপুর গ্রাম পঞ্চায়েত‌ সমিতির সভাপতি চিত্র গড়াই, তিনি জানান বিগত বন্যায় রাস্তাটি খারাপ হয়ে যায়, তবে নতুন করে রাস্তাটি তৈরি করার পরিকল্পনা করেছি, গ্রামবাসীরা জানান বামফ্রন্ট সরকারের আমল থেকে আজ পর্যন্ত সরকারের চোখে পড়ে না এই এলাকার মানুষ কিভাবে যাতায়াত করে, আর কবে রাস্তা ঠিক হবে, তাই বিক্ষোভের ঝড় তুললেন গ্রামবাসীরা, প্রতিবাদে গর্জে উঠলেন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।