ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতা এক লাখ টাকার চেক হস্তান্তর।

বাগেরহাট প্রতিনিধি :
মার্চ ১৩, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে বাগেরহাটের ২০ জন দরিদ্র মানুষকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে ‌‌।বুধবার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য রিজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব। পরে জেলা প্রশাসক বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের এসব চেক আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করেছেন।অনুষ্ঠানে বাগেরহাট দুদক পিপি এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, নির্মাণের কোষাধ্যক্ষ আহাদ উদ্দিন হায়দার, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী এ্যাড. সীতারাণী দেবনাথ, জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক জোৎস্না দেবনাথ, নির্মাণ এর উপদেষ্টা মুখার্জী রবিন্দ্রনাথ, উপকারভোগী, নির্মাণ এর নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।