আশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস’২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূরের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আল. এস,এম আজিজুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আল. এবিএম মোস্তাকিম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, ডাঃ এস,এম আতাহার আলী, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, পিআইও সোহাগ খান, ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের উপকারভোগীগন, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
আশাশুনিতে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় পরিসংখ্যান দিবস’২৪ পালিত হয়েছে। ‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান, স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের জন্য সহায়ক’ এ প্রতিপাদকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আল. এবিএম মোস্তাকিম। সভায বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, ডাঃ এস,এম আতাহার আলী, উপজেলা প্রকৌশী নাজিমুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, পিআইও সোহাগ খান, ইউপি চেয়ারম্যান আল.আবু দাউদ প্রমূক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল. এস,এম আজিজুল হক। #
আশাশুনিতে রাজস্ব কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা রাজস্ব কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সার্ভেয়ার এম,এম এমদাদুর রহমান তারেক, নাজির শাহিনুর রহমান, সার্টিফিকেট সরকারী মোস্তাফিজুর রহমানসহ সকল ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তাবৃন্দ। সভায় ভূমি উন্নয়ন কর আদায়, হাট-বাজার ব্যবস্থাপনা, খাস জমি অবৈধ দখলমুক্ত করনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

