ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

আক্তারুল ইসলাম সাতক্ষীরা :
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কলারোয়ায় সাপের কামড়ে আকছেদ আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ১২ নং ‍যুগিখালী ইউনিয়নের মীরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।আকছেদ আলী ওই গ্রামের মৃত এসএম সরদারের ছেলে ।ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান জানান, আকছেদ আলীর বাড়ি তালুন্দিয়া বাজারের পাশেই মীরডাঙ্গা গ্রামে। সোমবার সকালে বাড়ির পাশের ফসলি মাঠে ধান ক্ষেতে কাজ করতে যান তিনি। আইল ছাঁটার সময় একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। খবর পেয়ে স্বজনরা আশপাশের কয়েকজন কবিরাজ দেখালে কোন উন্নতি না হওয়ায় বেলা ১২ টার দিকে কলারোয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।কলারোয়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।উল্লেখ্য, দেশে প্রতি বছর প্রায় ৪ লাখ ৩ হাজার মানুষকে সাপে কামড়ে দেয় এবং তাদের মধ্যে ৭ হাজার ৫১১ জন মারা যায়।স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিটের এক গবেষণায় দেখা গেছে, সাপের কামড়ের সব ঘটনার মধ্যে এক চতুর্থাংশ বিষাক্ত, যাদের ১০ দশমিক ৬ শতাংশ শারীরিক ও ১ দশমিক ৯ শতাংশ মানসিক অক্ষমতা দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।