ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেল স্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আনুমানিক তার বয়স (৫০) বছর।রবিবার (১৮ ফেব্রয়ারী) রাতে চিলাহাটি থেকে ছেড়ে আসা সিমান্ত এক্সপ্রেসে সোমবার ভোর ৫ দিকে বারবাজার রেল ষ্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।এব্যপারে বারবাজার রেল স্টেশন মাষ্টার মোবাশ্বের হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা সিমান্ত এক্সপ্রেস ভোর ৫ টার সময় বারবাজার অতিক্রম করার সময় দূর্ঘটনা ঘটে। তবে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। আজ সকালে রেলের জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে যশোর নিয়ে গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

