ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

হকারের হারিয়ে যাওয়া ১০ হাজার টাকা পেয়ে ফেরত দিলেন রেলের আনসার সদস্য

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে এক হকারের হারিয়ে যাওয়া ১০ হাজার টাকা ফেরত দিয়েছেন মোবারকগঞ্জ রেল স্টেশনে দায়িত্বরত আনসার সদস্য। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মালিক আইয়ুব হোসেনকে তার টাকা ফেরত দেওয়া হয়। হকারের বাড়ি জামালপুরে। তিনি খুলনা অঞ্চলের বিভিন্ন বাজার ও যাত্রীবাহী ট্রেনে হকারি করেন।
হকার আয়ুব হোসেন খুলনায় যাওয়ার উদ্দেশে মোবারকগঞ্জ রেলস্টেশনে এলে তার ১০ হাজার টাকা পড়ে যায়। সেই টাকা স্টেশনের এক আনসার সদস্য পায়।এরপর আনসার সদস্য টাকাগুলো নিয়ে তিনি স্টেশন মাস্টার শাহজান শেখের কাছে জমা দেন।এরপর শাজাহান শেখ মাইকে ঘোষণা দেন কিছু টাকা পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণ দিতে পারলে তাকে টাকাগুলো ফেরত দেওয়া হবে। মাইকে ঘোষণা শোনার পর আইয়ুব হোসেন উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেশন মাস্টার শাহজানের নিকট থেকে টাকাগুলো ফেরত নেন।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে ট্রেনে খুলনায় যাওয়ার উদ্দেশে মোবারকগঞ্জ রেলস্টেশনে আসেন আইয়ুব হোসেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তার কাছে থাকা ১০ হাজার টাকা হারিয়ে গেছে। এ সময় টাকা হারিয়ে আইয়ুব হোসেন কান্নায় ভেঙে পড়েন। তার আগেই টাকাটা আমাদের স্টেশনের এক আনসার সদস্য পেয়ে আমার কাছে জমা দেন। এরপর উপযুক্ত প্রমাণ দেওয়ায় তার হাতে ওই ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
আইয়ুব হোসেন বলেন, আমি বিভিন্ন বাজার ও ট্রেনে হকারি করে যা আয়-রোজগার করি তা দিয়ে আমার ও আমার পরিবার চলে। আজ সকালে খুলনা যাওয়ার জন্য মোবারকগঞ্জ রেলস্টেশনে এসেছিলাম। দুপুরে ট্রেন আসার কিছুক্ষণ আগে আমি টের পাই আমার কাছে থাকা টাকা হারিয়ে গেছে। আমি কান্নায় ভেঙে পড়ি। ধরেই নিয়েছিলাম আমার টাকা আর ফেরত পাব না। কিছুক্ষণ পরে স্টেশন মাস্টার ঘোষণা দেন কিছু টাকা পাওয়া গেছে। আমি প্রমাণ উপস্থাপন করার পর আমাকে টাকাটি ফেরত দেন। আনসার সদস্য ও স্টেশন মাস্টার দুজনই খুব ভালো মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।