ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাম ঘোষনা করেন কামরুল ইসলাম (বি.এস.সি)

মো: ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

মো: ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া।সেই লক্ষ্যে আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা করেন রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা কামরুল হাসান মাসুম (বি.এস.সি) । আজ রামগঞ্জ প্রেসক্লাব নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন।কামরুল ইসলাম মাসুম রামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী আকবর চেয়ারম্যানের সন্তান ও সাবেক রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। বর্তমান উপজেলা যুবলীগের সদস্য।উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে নিজের নাম ঘোষনা করার খবরে এলাকার ছড়িয়ে পড়লে তরুণ ভোটারদের মাঝে তাকে ঘিরে শুরু হয়েছে নানান উৎসাহ-উদ্দীপনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কামরুলকে নিয়ে চলছে নানা সম্ভাবনার কথা। রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কামরুল হাসান মাসুম ।
অবহেলিত এ এলাকার নানান সমস্যা-সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ছুটেছেন মানুষের আপদে বিপদে। আর এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ছোট বড় সব শ্রেণী-পেশার মানুষেই তাকে ভালো চোখে দেখেন এবং সবার সহযোগিতা পেয়ে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে -শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিমুক্ত, চাঁদাব্জা ও সন্ত্রাসমুক্ত উপজেলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আওয়ামীলীগের সক্রিয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংঘঠনের সাথে জড়িত থেকে সমাজের অসয়হায় সুবিধা বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়া সক্রিয় রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংঘঠনের সাথে জড়িত থেকে সমাজের অসয়হায় সুবিধা বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করে ইতিমধ্যে উপজেলা ব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।সাংবাদিকদের সাথে কথা বলার সময় কামরুল ইসলাম মাসুম (বি.এস.সি) জানান, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে শান্তি প্রিয় উপজেলা গড়ে তুলতে চাই। উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপ দান করবেন। এজন্য যুব সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় তিনি আরো জানান, সবার সহযোগিতা পেলে এবং কাজ করার সুযোগ পেলে আরও কিছু ভালো কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত উপজেলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করার অভিপ্রায় ব্যক্ত করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।