ঢাকাশুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

লক্ষাধিক লোকের আমিন আমিন ধ্বনিতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের মাহফিল সমাপ্ত৷

মাইনুল ইসলাম রাজু আমতলী প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

আমিন আমিন ধ্বনিতে মুখরিত বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান। লক্ষাধিক ধর্মপ্রাণ মুছুল্লীদের নিয়ে আখেরী মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হয়রত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবব্বুল্লাহ (মাঃ আঃ)। ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হয়রত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবব্বুল্লাহ (মাঃ আঃ) প্রতিষ্ঠিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্সে তিনদিন ব্যাপী বার্ষিক ওই মাহফিলে দেশবরেণ্য আলেম ওয়ালামাগণ ওয়াজ নসিহত করেন। ওই ওয়াজ মাহফিলের শেষ দিন আজ শুক্রবার জুম্মার নামাজ বাদ দেশের বিভিন্ন স্থান থেকে আগত লক্ষাধীক ধর্মপ্রাণ মানুষ আখেরী মোনাজাতে অংশ নেয়। ওই ওয়াজ মাহফিলে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোঃ গোলাম সরোয়ার টুকুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন পীরজাদা শাহ্ মোহাম্মদ হোসাইন ছারছীনা দরবার শরীফ, আলহাজ্ব মাওলানা মোঃ নুরুর রহমান বেগ, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার উপাধ্যাক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী ও মোহাদ্দেস আলহাজ্ব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।আখেরী মোনাজাতে ছারছিনা দরবার শরীফের পীর আলহাজ্ব হয়রত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবব্বুল্লাহ (মাঃ আঃ) দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।