ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় সাংবাদিককে হুমকী: খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ :
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা ব্যুরো : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে হুমকীর ঘটনায় খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বৃহপতিবার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হুমকীদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, হুমকী কবলিত সাংবাদিকের সার্বিক নিরাপত্তাদানে প্রশাসনের নেক দৃষ্টি দাবী করেছেন অত্র ক্লাবের সভাপতি,মোঃ গোলাম রসুল বাদশা এছাড়া,আড়ংঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের বর্তমান সময় এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইমদাদুল হক মিলন সহ-সভাপতি মোঃ ইনামুল হক সহ-সাধারণ সম্পাদক শোখ ইউনুস আলী সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুলইসলাম, কোষাধক্ষ মোঃ মোজাম্মেল হক,সহ বিভিন্ন পদস্থ সদস্যগণের মধ্যে ইসমাত জাহান ববি,রেহেনা খাতুন, মোঃ ইমরান, মোঃ জানিয়ার ব্যাপারি, ফারুক হোসেন, শিমুল মোল্যা, জাহিদ মামুন, মোঃ জোবায়ের হোসেন রনজু, স্বাগতম বিশ্বাস, প্রমূখ। উল্লেখ্য, ঢাকাস্থ সাভার উপজেলার আশুলিয়ায় অবস্থিত দি ল্যাব এইড হাসপাতালে ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, টাকার বিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষের সমঝোতা’ -শীর্ষক শিরোনামে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) আমাদের বাংলাদেশ ডটকম ও দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে হাসপাতাল কর্তৃপক্ষ অকথ্য ভাষায় গালাগালি ও ভয়-ভীতি প্রদান করে হুমকী দেন। বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে সংশ্লিষ্ট সংবাদদাতা সোহরাব হোসেন নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। যার নং-১৪৭৫ বলে জানা গেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।