ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাভারে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি,থানায় জিডি

আশুলিয়া প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায়া”দি-ল্যাব এইড হাসপাতালের’ভুল চিকিৎসায়’রোগীর মৃত্যু,টাকার বিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষের সমঝোতা”এই শিরোনামে গতকাল মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি আমাদেরবাংলাদেশ ডটকম ও দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়,প্রকাশিত সংবাদের জের ধরে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক আমার ব্যক্তিগত মুঠোফোন ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে ভয়-ভীতি দেখিয়ে হুমকি দেয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাব হোসেন বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১৪৭৫। এ ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আশুলিয়া জামগড়া দি-ল্যাব এইড হাসপাতালের বিরুদ্ধে আমাদেরবাংলাদেশ ডটকম ও দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এছাড়া তিনি আরও বলেন,১২ই ফেব্রুয়ারি স্থানীয় ও জাতীয় একাধিক অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকা সংবাদ প্রকাশ হয়েছে। আমাদের প্রত্রিকায় নিউজ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক আমাকে মুঠোফোনে,ফোন করে ভয়-ভীতি দেখিয়ে হুমকি দেয়। আমি বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু ও সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস-কে অবগত করে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। এছাড়া সাংবাদিক মোঃ সোহরাব হোসেন-কে হুমকি দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব সাভার উপজেলা শাখা। তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন। উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এ.এফ.এম সায়েদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,সাংবাদিক সোহরাব হোসেন একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।