ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সমঝোতার মাধ্যমে হয়ত মাওলানা সাদ কান্ধলভি কে আনা সম্ভব : ধর্মমন্ত্রী ফরিদুল হক খান

আওরঙ্গজেব কামাল :
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ইজতেমা অর্থ সমাগম। বিশ্ব ইজতেমা বাংলাদেশে তো বটেই বৈশ্বিকভাবেও তাবলিগ অনুসারীদের সবচেয়ে বড় জমায়েত। তারই ধারাবাহিকতায়  গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে অংশ নেবেন তাবলিগের কেন্দ্রীয় মার্কাজ দিল্লির নিজামুদ্দিনের অনুসারী মুসল্লিরা। এই অংশের আমির মাওলানা সাদ আহমদ কান্ধলভির ইজতেমায় আসার বিষয়ে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, মাওলানা সাদ সাহেবের পক্ষে তাবলিগ জামাতের যারা কাজ করছেন তারা চেষ্টা করছেন তাকে আনার জন্য। সরকারের সঙ্গে তাদের কথা চলছে, আমরাও আলোচনা করছি। সমঝোতার মাধ্যমে হয়ত তাকে আনা সম্ভব হতে পারে। আমরা সেই চিন্তাটাই করছি।মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি- তাবলিগ জামাতের সবারই চিন্তা-চেতনা, উদ্দেশ্য ও লক্ষ্য একটাই, তা হলো আল্লাহকে খুশি ও রাজি করা। তাবলিগ জামাতের কেউই বিশৃঙ্খলা করার মতো অসৎ চিন্তা মাথায় নিয়ে ময়দানে আসেন না। বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শনে এসে গাজীপুর জেলা প্রশাসকের সমন্বয় কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, ভারতের দেওবন্দ থেকে আসা মাওলানা আরশাদ মাদানীর সঙ্গে গত পরশু আমার আলোচনা হয়েছে। তার বক্তব্য রেকর্ড করেছি এবং বাংলায় তরজমা করা হচ্ছে। আরশাদ মাদানী সাহেবের বক্তব্য চুলচেরা বিশ্লেষণ করার জন্য চার সদস্যদের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা বসে বিচার বিশ্লেষণ করে আমাদের জানাবেন। সমঝোতা হলে মাওলানা সাদ সাহেব আসবেন। মন্ত্রী বলেন, দুই পক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। প্রথমপর্ব যেমন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, ঠিক তেমনি দ্বিতীয়পর্ব সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করি। আমার মনে হয়, মাওলানা সাদ আহমেদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের সাহেবের মধ্যে এবার আন্তরিকতার সঙ্গে বোঝাপড়া হয়েছে। তাই দুই পর্বের বিশ্ব ইজতেমা সুন্দর ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। ব্রিফিং শেষে ধর্মমন্ত্রী ইজতেমা ময়দান ঘুরে দেখেন। তিনি বিদেশি খিত্তায় গিয়ে মেহমানদের খোঁজখবর নেন ও শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান দেশি-বিদেশি মুসল্লিদের আগমনে পরিপূর্ণ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ যোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা হারুন সাহেব। আর তার বয়ান বাংলায় তরজমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আজিম উদ্দিন।অপরদিকে মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণ নিশ্চিত না হলেও বুধবার রাতে ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন তার তিন ছেলে।রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।