ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

স্মাট প্রযুক্তির মাধ্যমেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্টে পরিনত করতে হবে-জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম

ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেছেন, স্মাট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে চলেছেন। তাই, স্মাট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্টে পরিনত করা সম্ভব। এজন্য সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মী সহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সোমবার বেলা ১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃংখলা, যৌতুক, বাল্যবিবাহ, আত্মহত্যা, শিক্ষা ও দূর্নীতি বিরোধী সভায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য তিনি ওই কথাগুলি বলেন।কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিতে মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। মতবিনিময়ে জেলা প্রশাসক আরো বলেন, গত ৭ জানুঃ অবাধ, সুষ্টভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় মাননীয় প্রধানমন্ত্রী এ জেলার সকল সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বার্তাটি তিনি সকল দপ্তরেই পাঠিয়েছেন। তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এক স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন ভূয়া অভিযোগ করেছিল। সেই সময়ে অভিযোগটি নিয়ে জেলা প্রশাসন দুই জন ম্যাজিষ্টেট দিয়ে তদন্ত করিয়েছিলেন। কিন্তু তার অভিযোগটি ভূয়া প্রমানিত হওয়ায় ওই সময়ে প্রাথীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়েছিল। সেটি এখনো চলমান এবং শাস্তির আওতায় আসবে। সর্বশেষ তিনি এ আসনে শান্তিপুর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময়ে উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) হাবিবুল্লাহ হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন ও সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, মুক্তিযোদ্ধা প্রতিনিধি. শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।