ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :
ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আশাশুনিতে আ’লীগের মনোনীত সাতক্ষীরা-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী ডা: আ.ফ.ম রুহুল হকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ৪টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের নসিমাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা: আ.ফ.ম রুহুল হক এমপি’র পক্ষে নির্বচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু। বিশিষ্ট সমাজ সেবক ওয়ার্ড আ’লীগের সভাপতি আনারুল হক গাজীর সভাপতিত্ব ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বুলু, সাবেক যুবলীগ সভাপতি আ’লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি, ইউপি সদস্য আবু হাসান, ওলিউর রহমান ওলু, শাহনাজ পারভীন, ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সম্পাদক মেহরাব হোসেন অপি প্রমূখ।সভায় বক্তাগন বর্তমান সরকারের দীর্ঘ ১৫ বছরের উন্নয়নের ফিরিস্তি উপস্থিত জনগনের কাছে তুলে ধরেন। সাথে সাথে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা: আ.ফ.ম রুহুল এমপিকে আবারও বিজয়ী করার আহবান জানান।প্রধান অতিথি আগামী ৩০ ডিসেম্বর শনিবার নাকতাড়া-কালিবাড়ী বাজারে রুহুল হক এমপির উপস্থিতিতে জনসভায় যোগ দেয়ার আহবান জানান। পরে সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন জোয়াদ্দারের নেতৃত্বে ৬ নং ওয়ার্ড হাজরাখালী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্বচনী পথসভায় মিলিত হয়।এছাড়া শুক্রবার বিকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কোলায় ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ জাকির়্ হোসেনের নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

আশাশুনির দরগাহপুর মহিলা মেম্বার রোজিনার দাফন সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির দরগাহপুর ইউনিয়নের মহিলা মেম্বার খরিয়াটি গ্রামের রোজিনা আক্তার টুটু (৪৩)’র দাফন সম্পন্ন হৃযেছে। শনিবার বাদ আছর মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাগেছে, খরিয়াটি গ্রামের এরফান মলঙ্গীর স্ত্রী মহিলা মেম্বার রোজিনা পারভীন শুক্রবার হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। শনিবার খরিয়াটি পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযা নামাজে ইমামতি করেন, মরহুমার ভাইপো হাফেজ তারিকুল ইসলাম। জানাযায় উপস্থিত ছিলেন, আবু সাইদ মলঙ্গী, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, মেম্বার আব্দুল বারিক, আবুল কালাম, মসজিদ কমিটির সভাপতি আব্দুস সামাদ খোকন, বীর মুক্তিযোদ্ধা রাশেদুজ্জামান, হাফেজ আবু জাহান, হাফেজ কাইয়ুম, হাফেজ হাসান, মাস্টার শহীদ মলঙ্গী, সাংবাদিক শেখ আরাফাত প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।