দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯( সাভার আশুলিয়া) আসনে নৌকার মনোনীত প্রার্থী ডাঃ মোঃ এনামুর রহমান এর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত হাজী ওয়াজ উদ্দিন স্কুল মাঠে এ বৈঠকে আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় রহমান ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রহম আলী , যুবলীগের অন্যতম সদস্য মোঃ কাওসার ভুঁইয়া, মোঃ ওমর আলী সজীব, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ইবরাহীম, এছাড়া উপস্থিত ছিলেন নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেয়া ও আলোচনা শেষে তোবারক বিতরন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

