ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মহান শহীদ দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী,আলোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব সংবাদদাতা:
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সিইউসি খুলনা কর্তৃক একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী,আলোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি শনিবার বিকাল চারটায় সিইউসি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন এর সভাপতিত্বে এবং আরিফা ইসলাম খুকুমণির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আদালত খুলনার জাজেস প্যানেল মেম্বার সি ইউ সি সম্মানিত উপদেষ্টা রোটারিয়ান পিপি জনাব মোঃ ইফতেখার আলী বাবু,খুলনা বিবিশিষ্ট্য ব্যবসায়ী রোটারিয়ান জনাব জি এম শরিফুল আলম, সি ইউ সির উপদেষ্টা নেসারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ডিএম নুরুল ইসলাম, খুলনা ইউনিয়নী মেডিকেল কলেজের প্রভাষক হেকিম মতিয়ারা, সি ইউ সি সংগঠনের সহ-সভাপতি জনাব শহীদুল্লাহ শহীদ, কোষাধক্ষ্য মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারিমা আক্তার, কার্যকরী সদস্য মোঃ সোহান,সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষক হাওয়া রিয়া, ঝরনা আক্তার, সুখী আক্তার, মোহাম্মদ শাহিন, পবন, বর্ষা প্রমুখ। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনায় অতিথি বৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সামনে বান্দর ভাষা আন্দোলনে শহীদদের ভূমিকা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। আলোচনা শেষে ভাষা শহীদ দিবস ও পবিত্র রমজান উপলক্ষে দেশ ও দেশের মানুষের কল্যাণে এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সিইওসির উপদেষ্টা ও নেচারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা দি এম নুরুল ইসলাম। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।