ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বক্তব্য দিতে গিয়ে স্ট্রোকে জামায়াত নেতার মৃত্যু

মোঃ মুকুল খসরু কুষ্টিয়া প্রতিনিধ :
জানুয়ারি ২০, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির মাওলানা আবুল হাসেম সাহেব বক্তব্য প্রদানকালে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। তিনি দেশবরেণ্য ইসলামী বক্তা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজার হত্যা হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছিলেন। বক্তব্য চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত মান্নান হার্ট কেয়ার হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মীরা বলেন, মরহুম মাওলানা আবুল হাসেম সাহেব ছিলেন একজন ত্যাগী, আদর্শবাদী ও সংগ্রামী নেতা। তাঁর মৃত্যুতে সংগঠন একজন অভিভাবকতুল্য নেতাকে হারালো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সংগঠনের সকলকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।