ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জ মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
জানুয়ারি ১৫, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বাড়িয়াছনী এলাকায় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি যুবদল নেতা মো. জাহাঙ্গীর মিয়া ও কবির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাফুজুর রহমান হুমায়ুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরনবী ভূঁইয়া, শিপন মিয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।