ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা

পিরোজপুর প্রতিনিধি :
জানুয়ারি ১৪, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে মাল্টিস্টেকহোল্ডার টকস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) পিরোজপুর সদর উপজেলার একটি হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও তরুণরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি অনলাইন হয়রানি, সাইবার বুলিং ও ডিজিটাল সহিংসতা মোকাবিলায় কার্যকর নীতিমালা ও সচেতনতা বৃদ্ধি জরুরি। নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. মুসা। সভায় সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শেখ সাইদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এইচ এম বজলুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। আলোচনায় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ, আইনজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।