ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে সাংবাদিকের পিতার বার্ষিক কুলখানি

এবি সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জানুয়ারি ৮, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিক আবু বক্কর সিদ্দিক’র পিতা মরহুম ইব্রাহিম আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বার্ষিক কুলখানি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ উপলক্ষে দিনব্যাপী সাংবাদিকের আবাসস্থলে পবিত্র কুর-আন পাঠ, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় হাফেজিয়া মাদ্রায় অধ্যায়নরত শিক্ষার্থী, পাড়ার এতিম, বিধবা ও অসহায়দের নিয়ে এসব অনুষ্ঠান শেষে সমপর্যায়ে খাওয়া-দাওয়া ও সাধ্যমত দান-সহায়তা করা হয়। পিতা মরহুম ইব্রাহিম আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছেন পুত্র সাংবাদিক আবু বক্কর সিদ্দিকসহ পরিবারবর্গ।উল্লেখ্য, প্রেস ক্লাব-সুন্দরগঞ্জ, গাইবান্ধা’র সভাপতি ও আবু বক্কর সিদ্দিকের পিতা উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মরহুম ইব্রাহিম আলী গত বছরের ৮ জানুয়ারি (৭ রজব হিজরী) বিকাল পৌণে ৫ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।