ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

বাগেরহাট জেলা প্রতিনিধি :
জানুয়ারি ১, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি এবং দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম. হেদায়েত হোসাইন লিটন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি: এস. এম. রাজ (দৈনিক ঢাকার ডাক), সহ-সাধারণ সম্পাদক: ইয়ামিন আলী (যমুনা টিভি), অর্থ সম্পাদক: আমিরুল ইসলাম বাবু (এটিএন বাংলা), দপ্তর সম্পাদক: এস. এম. সামছুর রহমান (আর টিভি),তথ্য ও প্রযুক্তি সম্পাদক: এস. এস. সোহান (স্টার টিভি), ক্রীড়া সম্পাদক: আরিফুল ইসলাম (চ্যানেল ২৪)। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— আলী আকবার টুটুল (সময় টিভি), তরফদার রবিউল ইসলাম (এনটিভি), মোল্লা আব্দুর রব (জন্মভূমি), মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), সোহেল রানা (গ্লোবাল টিভি) এবং সৈয়দ শওকত হোসেন (দৈনিক ভোরের দর্পণ)। নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান। এ সময় সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অলিপ ঘটক। নবনির্বাচিত সভাপতি, সম্পাদকসহ পুরো কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল,সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।