ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তফসিলকে স্বাগত জানিয়ে পিরোজপুরে যুবদলের আনন্দ মিছিল

পিরোজপুর অফিস:
ডিসেম্বর ১২, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদের নেতৃত্বে টাউনক্লাব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওন, মনিরুল ইসলাম মামুনসহ জেলা, পৌর ও থানা যুবদলের নেতৃবৃন্দ। পথসভায় বক্তারা বলেন, ঘোষিত তফসিলের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পেয়েছে। বক্তৃতায় জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিবর্তনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তফসিল ঘোষণার মাধ্যমে সেই পরিবর্তনের পথ আরও সুস্পষ্ট হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।