ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কৌশল সনাক্তকরণে কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট :
ডিসেম্বর ২২, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কৌশল সনাক্তকরণে দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌর মিলনায়তনে উন্নয়ন সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর যৌথ আয়োজনে এ সভক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (ডিডিএলজি)ও পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান। পিডিএফ নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্নারসভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন। এ সময় অন্যের মধ্যে বক্তব্য দেন, গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন,প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ খেলাফত হোসেন খসরু, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির প্রোগ্রাম অফিসার মোঃ নাইমুল ইসলাম প্রমুখ। তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের আইন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয়সরকার প্রতিষ্ঠান সমূহের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াসমূহ উদ্ধার করনসহ তামাক নিয়ন্ত্রণ আইন সক্রান্তে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।