ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা:
ডিসেম্বর ৩, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ঠাকুরগাঁও মুক্ত হয় পাকিস্তানি হানাদারদের কবল থেকে। দিনটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানান কর্মসূচির আয়োজন করে।দিবসটি উদযাপনে প্রেসক্লাবের সামনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তর, জেলা বিএনপি এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠন।পরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং পাকিস্তানি হানাদার মুক্ত হওয়ার ঘটনাগুলো স্মরণ করা হয়। সভায় মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন, যা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার আহ্বান জানায়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।