ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কাউখালী উপজেলা জামায়াতের কমিটি গঠিত

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ২৪, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামী কাউখালী উপজেলা শাখার ২০২৫/২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। মাওলানা মোঃ নজরুল ইসলাম খানকে সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরকে সেক্রেটারি করে কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার নির্বাচিত সুরা সদস্যদের মাধ্যমে ভোটের মাধ্যমে কমিটির গঠন করা হয়। কমিটির সুরা সদস্যরা হলেন, এটিএম রেজাউল করিম, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ আনোয়ার হোসেন, আ,ন,ম শহিদুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, গাজী রুহুল আমিন ও মোহাম্মদ নুরুল হক।রবিবার ২৪ নভেম্বর সকালে কাউখালী উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ হুমায়ুন কবির ও সূরা সদস্যদের শপথ বাক্য পাঠ করান কাউখালী উপজেলা জামাতের আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম খান। শপথ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।