ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার তালায় জাতীয় শিশুকিশোর ফুলকুঁড়ি সূবর্ণ জয়ন্তী পালিত

Link Copied!

পৃথিবী গড়ার আগে, সবার আগে নিজেকে গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,সাতক্ষীরা তালায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসর এর সূবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।সূবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে শনিবার(১৬ নভেম্বর) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমীর হলরুমে ফুলকুড়ি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শিশুকিশোর ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়।তালা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ৷ফুলকুড়ি আসর এর সাতক্ষীরা জেলা শাখার সহকারী পরিচালক এস এম মুরাদুল হক এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলকুড়ি আসরের সমাজ সেবা সম্পাদক তাওহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,তালা প্রেসক্লাবের আহ্বায়ক এমএ এ আব্দুল হাকিম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি ও তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম,শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মমতাজ উদ্দীন, খুলনা মহানগর ফুলকুড়ি আসরের পরিচালক ইমরান হোসেন জাবীর, সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন পরিচালক ইহসানুল মাহাবুব জুবায়ের প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ৷সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করায় সাতক্ষীরা জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসর এর সাথে জড়িত সকলকে অভিনন্দন জানান ৷অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও মেধার ভিত্তিতে মাইন্ড ম্যারাথন কুইজ প্রতিযোগীতায়সহ নয় ক্যাটাগরীতে ৫৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয় ৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।