ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নারায়নগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
নভেম্বর ১৬, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে স্বৈরাচার সময়ের অবসান ঘটে হাসিনা সরকারের পতন হয়৷ সারা বাংলাদেশ থেকে আন্দোলনে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের শিক্ষার্থী সমাজও ছিলো অন্যতম ভূমিকায়। নারায়ণগঞ্জের সেইসব শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি আবারও বৈঠক করেছে শিক্ষার্থী প্রতিনিধিরা। নারায়ণগঞ্জ শহরতলীর আদর্শ স্কুলের হলরুমে আয়োজিত সভার মূল লক্ষ্য ও বক্তব্য ছিলো ঐক্য৷ নারায়ণগঞ্জের সব থানাকে একত্রিত রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা৷ যেকোনো কাজে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা৷ একটি সুন্দর নারায়ণগঞ্জ তথা সুশৃঙ্খল, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার অঙ্গীকারে কাজ করে যাবেন বলে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে ছাত্র সমাজ৷ সভায় বক্তব্য রাখেন এই আন্দোলনের ভূমিকায় থাকা নারায়ণগঞ্জের সংগঠকরা৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।