ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে প্রতিনিয়ত বেড়েই চলেছে চোরের উৎপাত, বাসাবাড়ির লোকজন আতংকে 

বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল : 
নভেম্বর ১৩, ২০২৪ ২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় চোরের উৎপাত দিনদিন বেড়েই চলেছে। মসজিদের ব্যাটারী, পানির মটর, দান বাক্সের টাকা চুরি, বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে শুরু করে বাসাবাড়ির গেইটের তালা ভেঙে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

গত ১১ নভেম্বর সোমবার পৌর সভার টেংরি গোরস্থান মোড় এলাকায় ভাড়াটিয়া বাসায় না থাকায় সন্ধ্যায় গেট ও ঘরের তালা ভেংগে একটি টিনশেড বাসা থেকে ট্রাংক খুলে চার্জার ফ্যান, বাল্ব, ঘড়িসহ কিছু অলংকার চুরির ঘটনা ঘটেছে।

ভাড়াটিয়া রাতে বাসায় ফিরে দেখতে পায় তার গেইট এবং বাসার তালা ভেঙে ট্রাংকের ভেতরে থাকা দামি জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। গরীব ভাড়াটিয়া তার কষ্টের টাকায় কেনা জিনিসপত্র চুরি যাওয়ায় সে কান্নায় ভেংগে পড়ে।

কয়েকদিন পূর্বে পাশের বাসা থেকে জানালা দিয়ে একটি দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ছাড়া ঐ রাতেই পাশের বাসার জানালা খোলার সময় মালিক টের পেলে চোর দৌড়ে পালিয়ে যায়।

উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলেও বেড়েছে চোরের উৎপাত। গত ২৮ অক্টোবর রাতে কুড়ালিয়া বাগবাড়ি গ্রামের মৃত আঃ রশিদের ছেলে আজিজুলের বাড়ি থেকে ট্রলি চুরি করে নিয়ে যায়। তার সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিলো চুরি যাওয়া এ ট্রলি। সে জানায়, এনজিও থেকে লোন নিয়ে আমি এ ট্রলিটি কিনেছি। এখন এনজিও থেকে সপ্তাহিক কিস্তির জন্য চাপ দিচ্ছে এখন কিভাবে টাকা দিবো। ট্রলিটি চুরি যাওয়ার পর সে আজ দিশেহারা হয়ে পড়েছে। বেশ কয়েকদিন আগে গোলাবাড়ি থেকে ৩টি বিদ্যুতে ট্রান্সফর্মার চুরি হয়।

এমন চুরির ঘটনা অহরহ ঘটছে বলে জানান এলাকাবাসী। তারা এর প্রতিকারের জন্য পুলিশের তৎপরতা বৃদ্ধির জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।