ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সৈয়দ শওকত হোসেন,বাগেরহাট প্রতিনিধি :
নভেম্বর ১১, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে জেলা সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নূরে আলম তানু ভু’ইয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিহ্নিত আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সোমবার (১১ নভেম্বর) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচবি মোজাফ্ফর রহমান আলম। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি নেছার উদ্দিন সফি, সেচ্ছাসেবক দলের খুলনা জেলা সভাপতি মোঃ তৈয়বুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, নিহত তানু ভ’ইয়ার স্ত্রী আখি আক্তার, ভাই আব্দুল কাশেম সেলিম ভুইয়া প্রমূখ।সমাবেশে সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক নূরে আলম তানু ভ’ইয়া, ছাত্রদল নেতা এমাদুল, বিএনপি নেতা সাব্বির ও বিএনপি নেতা সজিব তরফদার । উল্লেখ্য আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৭ বছরে আওয়ামী খুনিদের দ্রুত ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র করছে এবং খুনি শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে রাজপথে থেকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে রাজপথে থাকার আহবান জানান প্রধান অতিথি আজিজুল বারি হেলাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।