ঢাকাশুক্রবার , ৮ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পতিত স্বৈরাচার এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে- এবিএম মোশাররফ হোসেন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
নভেম্বর ৮, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ছাত্র জনতার আন্দোলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দেশের সাধারণ মানুষের রাতের ঘুম হারাম করেছিল। ১৬টি বছর বিএনপিসহ সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। মানুষের বাকস্বাধীনতা ছিল না। এখন মানুষ আবার স্বাধীনভাবে কথা বলা শুরু করেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু নতুন করে ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ এর থেকে সাবধান ও সতর্ক থাকার জন্য জনগণকে আহ্বান জানান তিনি।চাকামইয়া ইউনিয়নে নাসির উদ্দিন স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।এসময় আগামি সংসদ নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ থেকে নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি।চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবনেতা মোঃ মজিবর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুন হাওলাদার, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর হাওলাদার, মহিলা নেত্রী রুনা বেগম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।