ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সিপিপি’র গণসচেতনতা বৃদ্ধিমূলক মাঠ মহড়া

আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ৪, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে সিপিপি’র উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধিমূলক মাঠ মহড়া’২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলার খাজরা ইউনিয়নের মৌলভী আব্দুল লতিফ কলেজ মাঠে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিপিপি খুলনা অঞ্চল খুলনার উপপরিচালক মু. আব্দুল লতিফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আশাশুনি স্টেশন ম্যানেজার আমজাদ হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগম, ইউপি সদস্য ইয়াকুব আলী। সিপিপি উপজেলা টিম লীডার আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সিপিপি ভলেন্টিয়ার ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ পূর্ব সতর্কতা, দুর্যোগকালীন সময়ে পরিবেশ-পরিস্থিতি ও করনীয়তা অভিনয়ের মাধ্যমে প্রদর্শন এবং দুর্যোগ পরবর্তী করনীয়তা সম্পর্কে কার্যক্রম প্রদর্শন করা হয়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মহড়া শেষে অংশগ্রহনকারীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

আশাশুনিতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির তেঁতুলিয়ায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।  সোমবার বিকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার সংলগ্ন এলাকায় বসবাসরত গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। ৫০০ জন অসহায় ব্যক্তিকে একটি করে কম্বল বিতরণ করেন, ইউনিয়ন আ’লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক সাবেক মেম্বর আজিমুর রহমান অরপে মিজানুর রহমান মন্টু। নিজস্ব অর্থায়নে তিনব গরীব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কম্বল বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন ও সার্বিক সহযোগিতায় ছিলেন, ইউপি সদস্য ও আ’লীগ নেতক সুবীর কুমার মিত্র উজ্জ্বল সহ স্থানীয় আ’লীগ কর্মী ও তার নিজস্ব নির্বাচনী কর্মীবৃন্দ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।