ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি :
অক্টোবর ৩০, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এসময়ে পুলিশ সুপার বলেন, আমরা এখনো পুলিশের ইমেজ নিয়ে কাজ করছি। পুলিশের হৃত ইমেজ ফেরাতে আরো কিছুটা সময় লাগবে। আমি এখানে থেকে পিরোজপুরে পুলিশের ভাবমুতির্কে অনেক উঁচুতে নিয়ে যাব ইনশাআল্লাহ। সাংবাদিকদের বক্তব্যের জবাবে তিনি বলেন, পিরোজপুরে ১২ শ’ পুলিশ রয়েছে। এখানকার জনসংখ্যার অনুপাতে প্রতি ১২০০ জনে একজন পুলিশ। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার ) মো: মোস্তাফিজুর রহমান । প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস. এম. তানভীর আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম, এম.এ. রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, জহিরুল হক টিটু, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোস্তফা ও শিরিন আফরোজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।