ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে গণসমাবেশ

নিজস্ব সংবাদদাতা:
অক্টোবর ২৮, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে সোমবার (২৮ অক্টোবর) বিকেলেপিরোজপুর জেলা শহরে টাউন ক্লাব মাঠে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন -সদস্য কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য জামায়াতে ইসলামী বাংলাদেশ -এ কে এম ফখরুদ্দিন খান রাযী। চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর- শামীম বিন সাইদী। ভাইস চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর- মাসুদ সাইদী। নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর – আ: রব। সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তৃতাকালে বক্তারা বলেন ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না, আওয়ামীলীগ, যুবলীগকে ও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সরকারের সময়ই। আওয়ামীলীগ সরকারের সময় যে সমস্ত অন্যায়, অনিয়ম,দূর্নীতি,ঘুম,খুন জুলুম হয়েছে তাঁর বিচার করতে হবে। এই বাংলার মাটিতে শেখ হাসিনা’কে ভারত নিয়ে এনে তাঁর সকল অন্যায়ের বিচার করতে হবে।অবৈধ আওয়ামীলীগ সরকারের সময় মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষ ভোট দিতে পারেননি। আমার ভোট আমি দিবো, যোগ্য লোককে ভোট দিবো।এদেশে আমরা দূ:শাসন চাই না, সকলের শান্তি চাই। দেশের শান্তি চাই। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।