ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা প্রেসক্লাবের সভাপতি সাথে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের নেতৃবৃন্দের মত বিনিময়

ডেক্স রিপোর্ট :
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৩:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

গতকাল ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজে কামালের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।গতকাল  সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে মতিঝিল কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি বলেন, আমরা রাজনৈতিক যেন প্রতিহিংসার শিকার না হয়। অহেতুক  ভাবে মেম্বারদের যেন হয়রানি করানো না  হয়। এ সময় তিনি প্রধান উপদেষ্টা কে স্বাগত জানি  আরো বলেন,আমাদের সংগঠন একটি নিরপেক্ষ সংগঠন। সকল দলের নেতৃবৃন্দদের নিয়ে দেশের উন্নয়ন স্বার্থে এই সংগঠন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন   সংগঠনের  সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান মেম্বার , সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ মেম্বার। এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি একসময় বলেন আমরা দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ চাই। আশা করি সকলেই সেদিকে খেয়াল রাখবে। মত বিনিময়ে সভাায় ঢাকা প্রেসক্লাব  সভাপতি বলেন, আবু সাঈদ, মুগ্ধদের  রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ প্রতিহিংসার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে । দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এ  সময় আরো বলেন, বর্তমান সরকারকে সুষ্ঠুভাবে  কাজ করতে দিতে হবে। দেশে একের পর এক বিশৃঙ্খলা  সৃষ্টি করছে একটি কুচক্রী মহল। দেশের স্বার্থে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।