ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত হচ্ছে ২০ বাংলো

ডেক্স রিপোর্ট :
আগস্ট ৮, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আজ রাতেই গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার৷ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করানো হবে৷ অন্তবর্তীকালীন সরকারের সদস্যদের জন্য বেইলি রোড, মিন্টু রোড, হেয়ার রোডের ২০টি বাংলো বাড়ি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে। বেইলি রোড, মিন্টু রোড় ও হেয়ার রোড়কে মন্ত্রীপাড়া বলা হয়। এখানে বেছে বেছে ২০টি বাংলো প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. শহীদুল ইসলাম ভূঞা।তিনি বলেন, নতুন সরকারের সদস্যদের জন্য আমরা আবাসন ঠিক করে ফেলেছি। আমরা জানি না কতজন। তালিকার অপেক্ষায় আছি। তবে আমাদেরকে বলা হয়েছে ২০টি আবাসন প্রস্তত করতে। সেভাবে আমরা সব কাজ করছি। এইসব বাংলোর চেয়ার-টেবিল-ফার্নিচার নতুন করে সাজানো হচ্ছে। পিডব্লিউডির প্রধান প্রকৌশলী এই কাজের সমন্বয় করছেন। বাংলোর বাইরের আঙিনার আগাছা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজও চলছে পুরোদমে। এসব বাংলোয় মন্ত্রীরা ছিলেন এতদিন। সরেজমিন যায়, গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিস্কার পরিছন্ন করে প্রস্তুত করা হয়েছে৷ ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও এই মুহূর্তে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ১২টি গাড়ি যাচ্ছে৷ পরবর্তীতে এসব গাড়ি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপ্রতির কার্যালয়ে৷ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ’র অত্যাধুনিক সিরিজের গাড়ি৷ অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলের মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি৷ ২৫০০ সিসির এই গাড়ির মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এছাড়া মিতশুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা৷
আজ রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।