ঢাকাবুধবার , ৭ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

dainikkhobor
আগস্ট ৭, ২০২৪ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন পর কোনো বাধা-বিপত্তি ছাড়াই রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মঞ্চ প্রস্তুত হয়েছে।সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সমাবেশ ঘিরে নয়াপল্টনে জড়ো হতে চলেছেন নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন।  রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রৌদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। নয়াপল্টন প্রকম্পিত করে তোলেন তারা। প্রায় দেড় যুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপি’র নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এবং বিজয় উল্লাস করে। আর আজ কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। কোনো ধরনের অনুমতি ছাড়াই তারা নয়াপল্টনে এই বিশাল সংঘ দেশের জড়ো হয়েছেন। মঙ্গলবার রাত থেকে নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরির কাজ করা হয়। আর আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেননেতাকর্মীরাসমাবেশস্থলে দেখা যায়, বদলে গেছে দলটির কার্যালয়ে আশপাশের পরিবেশ। গত এক দশক ধরে দেখা যেত দলটির কার্যালয় ঘিরে চারপাশে থাকতো পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই দৃশ্যটি আজ নেই।এদিকে সমাবেশ মঞ্চের মাইক থেকে বলা হচ্ছে, ‘আজ আমরা মুক্ত। বিজয় অর্জন করেছি। এখন অনেক সুযোগসন্ধানী দলে ভিড়তে চাইবে। আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে। এটা হতে দেয়া যাবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।