ঢাকাবুধবার , ২৬ জুন ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নানাবিধো দাবিতে শ্যামবাজার থেকে কলেজ স্ট্রীট পর্যন্ত মহামিছিল 

Link Copied!

মঙ্গলবার, ঠিক বিকেল তিনটায়, এস এফ আই, এ আই এস এফ, এ আই এস বি, পি এস ইউ, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ও পরিষদের ডাকে, শ্যামবাজার থেকে কলেজস্ট্রীট পর্যন্ত Neet ও Net পরীক্ষায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে , মহা মিছিল করলেন।

তারা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী , প্রতিমন্ত্রীকে পদত্যাগের দাবী জানান এবং অবিলম্বে এন টি এ বাতিল করতে হবে।
তারা বলেন দেশজুড়ে চায় স্বচ্ছ দুর্নীতি মুক্ত পড়াশোনার পরিকাঠামো,
সারাদেশে একের পর এক দুর্নীতি শুরু হয়ে গেছে, এবং নীট থেকে নেট পরীক্ষাতেও দুর্নীতি, এর সাথে সাথে বলেন শুধু কেন্দ্রীয় সরকার নয়, এর জন্য রাজ্য সরকার ও দায়ী বলে উল্লেখ করেন। পশ্চিমবঙ্গে দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে ,অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নেট পরীক্ষায় দুর্নীতি, লক্ষ লক্ষ টাকার বিনিময় সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে। যেমন চাকরি বিক্রি হয়ে যাচ্ছে তেমনি পরীক্ষার সিট বিক্রি হচ্ছে। তাই আমরা এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই।

আমার আজ প্রতিবাদের মধ্য দিয়ে জানাই ,এন টি এ বাতিলের দাবী,কলেজ এডমিশনে ওবিসি ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের জটিলতার দ্রুত সমাধান চাই,

এবং যারা এই দুর্নীতি করছে তাদের অবিলম্বে শাস্তি চায় ।

প্রায় কয়েকশো ছেলে মেয়ে মিছিল করে কলেজস্ট্রীট পর্যন্ত যান এবং প্রত্যেকের হাতে ছিল কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদী প্লাকার,কলেজ স্ট্রীটে মিছিল শেষ করে কুশপুতুল দাহ করেন একের পর এক।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।