ঢাকাবুধবার , ২২ মে ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে উপজেলা পরিষদ নির্বাচনে শাহজাহান বিজয়ী

Link Copied!

সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারেও শেষ হয়েছে ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গণনা শেষে আসছে ফলাফল। বিকেল থেকে বিভিন্ন কেন্দ্র হতে ফলাফল আসা শুরু হয়। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ২য় ধাপে উপজেলার ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কোন জায়গায় বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটেনি।মোট ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন।মঙ্গলবার (২১ মে) রাত ১১টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন জানান, আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে বেসরকারী ভাবে ৩৯৯৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলহাজ শাহজাহান হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মটরসাইকেল প্রতিকের আলহাজ শামসুল আলম শাহ চৌধুরী পেয়েছেন ৩৪৫২৭ ভোট। ৫৫২৫ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন আনারস প্রতিকের আলহাজ শাহজাহান হোসেন।ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েলে প্রতিক নিয়ে আলহাজ্ব নইমুদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকে মোসা: ফাইমা বিজয়ী হয়েছেন।উক্ত নির্বাচন ফলাফল ঘোষনা অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জান টকি, প্রাণি সম্পদ অফিসার ডা: গোলাম রাব্বানী, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।